চাটমোহরে মুক্তিযোদ্ধা গ্রাম পুলিশ ও কওমী শিক্ষকদের উপহার প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

চাটমোহর (পাবনা) :
পাবনার চাটমোহরে মুক্তিযোদ্ধা, গ্রাম পুলিশ ও কওমী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্মাননা উপহার প্রদান করেছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।
শনিবার ৫১ জন মুক্তিযোদ্ধা, ১০৬ জন গ্রাম পুলিশ ও ১৩৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় এমপির প্রতিনিধি হিসেবে তাঁর ছেলে যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, ইউএনও সরকার মোহাম্মদ রায়হান, এএসপি (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন, মুক্তিযোদ্ধা মোজাহারুল হক, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code