চার উপায়ে জলপাই সংরক্ষণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual5 Ad Code

বাজারে জলপাইয়ের ছড়াছড়ি এখন। মৌসুম থাকতে থাকতেই মজার মজার সব আচার বানিয়ে ফেলতে পারেন। শরবতের পাশাপাশি ডাল, ছোট মাছ অথবা সবজির তরকারিতেও চমৎকার স্বাদ নিয়ে আসে জলপাই। চাইলে সারাবছর সংরক্ষণ করে খেতে পারেন ফলটি। জেনে নিন কীভাবে সংরক্ষণ করবেন। লবণ-পানিতে ডুবিয়ে মাস ছয়েক সংরক্ষণ করতে পারেন জলপাই। এজন্য তাজা ও কোনও ধরনের দাগ ছাড়া জলপাই বেছে নিন। ভারি কিছু দিয়ে আঘাত করে সামান্য ফাটিয়ে নিন জলপাই। এবার একটি কাচের বয়ামে জলপাইগুলো ভালো করে সাজিয়ে রাখুন। একটি জগে পানি নিয়ে লবণ মেশান। একটি আস্ত ডিম জগের পানিতে দিন। যদি ডিম ভেসে ওঠে তাহলে বুঝবেন লবণের পরিমাণ ঠিক আছে। ভেসে না উঠলে আরও খানিকটা লবণ মেশান। জলপাই ভর্তি বয়ামে পানি ঢেলে দিন এমনভাবে যেন সব জলপাই ডুবে থাকে। উপরে একটি চিজক্লথ দিয়ে ঢাকনা লাগিয়ে দিন। এক সপ্তাহ পর থেকে খেতে পারবেন লবণ-পানিতে সংরক্ষিত জলপাই। খাওয়ার আগে বের করে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন ঘণ্টাখানেক। এতে লবণাক্ত স্বাদ কমে আসবে। প্রতি মাসে একবার করে বদলে দিতে হবে বয়ামের পানি। জলপাইয়ের বোঁটা ছাড়িয়ে ধুয়ে নিন বারকয়েক। ভালো করে মুছে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে ব্যাগের বাতাস বের করে ফেলুন। ডিপ ফ্রিজে রেখে দিন ব্যাগ। এক বছর পর্যন্ত ভালো থাকবে জলপাই। কড়াইয়ে পানি ও ১ চা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে জলপাই সামান্য ভাপিয়ে নিন। পানি থেকে উঠিয়ে মুছে মুখবন্ধ বাটিতে করে রেখে দিন ডিপ ফ্রিজে। রান্নার আগে বের করে নিন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code