চা-বাগানভিত্তিক পর্যটনে নতুন সম্ভাবনার দিগন্ত

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual2 Ad Code

সংগ্রাম দত্ত

Manual8 Ad Code

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো “টি-ট্যুরিজম প্রসারে করণীয়” শীর্ষক কর্মশালা। শনিবার (২৩ আগষ্ট ) সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, চা-বাগান মালিক, ট্যুর অপারেটর, ইকো-ট্যুর গাইড এবং পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে—শ্রীলঙ্কা, ভারত, নেপাল, কেনিয়া ও চীনে—টি-ট্যুরিজম ইতোমধ্যে একটি জনপ্রিয় খাত হিসেবে বিকশিত হয়েছে। বাংলাদেশেও শ্রীমঙ্গল ও পার্শ্ববর্তী এলাকার চা-বাগানভিত্তিক পর্যটনে বিশাল সম্ভাবনা রয়েছে। তবে এই উদ্যোগ যেন দায়িত্বশীলভাবে বাস্তবায়িত হয়, সেদিকে নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Manual8 Ad Code

স্থানীয় ট্যুর অপারেটর ও গাইড অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে এই কর্মশালার দাবি জানিয়ে আসছিলো। তাদের মতে, শ্রীমঙ্গলের চা-বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ও শ্রমজীবী মানুষের জীবনধারা পর্যটনের অংশ হিসেবে উপস্থাপন করা যেতে পারে, তবে তাদের স্বাভাবিক জীবন যেন কোনোভাবেই ব্যাহত না হয়।

Manual1 Ad Code

বক্তারা আরও বলেন, সব চা-বাগান পর্যটকদের জন্য উন্মুক্ত করলে পরিবেশ ও সামাজিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাছাইকৃত কয়েকটি বাগানকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে পর্যটনের জন্য উন্মুক্ত করার প্রস্তাব রাখা হয়। এতে যেমন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্ভব হবে, তেমনি প্রশিক্ষিত স্থানীয় গাইড ও রেজিস্টার্ড ট্যুর অপারেটরদের মাধ্যমে কর্মসংস্থানও সৃষ্টি হবে।

Manual2 Ad Code

কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে শ্রীমঙ্গলের পর্যটন খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • চা-বাগানভিত্তিক পর্যটনে নতুন সম্ভাবনার দিগন্ত
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code