চিকিৎসকদের দ্রুত পদোন্নতি হবে: স্বাস্থ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: এখন থেকে চিকিৎসকদের পদোন্নতি দ্রুত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৩ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের সেমিনার রুমে চিকিৎসকদের কর্মস্থল নিয়ে গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের পোস্টিং, প্রমোশন, ট্রেনিং নিয়ে কিছু জটিলতা ছিল। এই কিছু দিন আগে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি অনুমোদন করিয়েছি। যে প্রতিবন্ধকতা ছিল সেটি সরে গেছে। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। সুতরাং, আগামী দিনগুলোতে পদোন্নতি দ্রুত হবে।

Manual7 Ad Code

সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনের তুলনায় ডাক্তারদের সংখ্যা অনেক কম উল্লেখ করে তিনি বলেন, ‘হাসপাতালে রাজনৈতিক প্রেসার থাকবে, এমন সামাজিক অবস্থা রাতারাতি পরিবর্তন হবে। হাসপাতালের নিরাপত্তার কথা মাথায় রেখে আনসার মোতায়েন করা আছে। ধীরে ধীরে সব হাসপাতালেই নিরাপত্তার বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code