বার্মিংহামের ওয়েন্সবারী জামে মসজিদের দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণী

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইউকের তত্বাবধানে বার্মিংহামের ওয়েন্সবারী জামে মসজিদ ও ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদে এক মাস ব্যাপি অনুষ্ঠিত সহিহ শুদ্ধ কুরআন প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে। কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দও অংশগ্রহনকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে ২৬ অগাষ্ট মসজিদের অভ্যন্তরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ওয়েন্সবারী জামে মসজিদ ও ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী গৌছ আহমদ সাহেবের সভাপতিত্বে এবং নাজিম মাওলানা রফিক আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন তিলাওয়াত করেন ছালিছ জামাতের ছাত্র মোঃ মাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী,বিশেষ অতিথি ছিলেন লতিফিয়া ফুলতলী কমেেপ্লক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল-হাসান,সিরাজুম মুনিরা জামে মসজিদের খতিব আলহাজ হাফিয সাব্বির আহমদ ও আঞ্জুমানে আল ইসলাহ ইউকে‘র সহ-সভাপতি খোরশেদুল হক। বক্তব্য রাখেন ক্বারী মাওলানা শাহীন আহমদ,হাফিজ উসমান খান শামীম ও গিলমান আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ সান্ডওয়েল শাখার সাধারণ সম্পাদক হাফিজ আলী হোসেন বাবুল, ওয়ালছল জামে মসজিদের খতিব মাওলানা নোমান আহমদ ও চেয়ারম্যান আলহাজ গয়াছ মিয়া প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code