চিরিরবন্দরে ব্রোকলি চাষ বাম্পার ফলন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর):
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এ বছর বাণিজ্যিকভাবে ব্রোকলি (সবুজ ফুলকপি) চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। বর্তমানে এটা লাভজনক হিসেবে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ব্রোকলি সবার নিকট সমাদৃতও। ব্রোকলি উঁচু জমিতে বাম্পার ফলন হয়। সাধারণত যে ধরনের জলবায়ুতে ফুলকপির চাষ হয় সেখানে ব্রোকলি ভালো জন্মে। তবে ব্রোকলির পরিবেশিক উপযোগিতার সীমা একটু বেশি বিস্তৃত। পানি জমে না এরূপ উঁচু জমি, উর্বর দো-আঁশ মাটি হলে ফলন ভালো পাওয়া যায়। ব্রোকলির গাছ ১৫-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো জন্মে। ব্রোকলি এপ্রিল মাসের পরেও ভালো ফলন দিতে পারে।
দেশের সব অঞ্চলেই ব্রোকলি চাষ করা যেতে পারে। সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা আছে এমন জমি ব্রোকলি চাষের জন্য নির্বাচন করতে হয়। ব্রোকলির সফল চাষের জন্য মাটিতে যথেষ্ট পরিমাণে জৈবসার থাকা প্রয়োজন। পাহাড়ের পাশে উঁচু জমিগুলোতে ব্রোকলি চাষ হয়ে থাকে। তবে সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা আছে এমন জমি ব্রোকলি চাষের জন্য নির্বাচন করতে হবে।
সরেজমিন দেখা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামে মতিয়ার রহমান তার জমিতে ব্রোকলি চাষ করেছেন। তিনি প্রথমে রংপুরের সিও বাজার থেকে ব্রোকলির বীজ সংগ্রহ করেন এবং ১৮ শতক জমিতে ১২২৫টি ব্রোকলির চারা লাগিয়েছেন। ফলনও ভালো হয়েছে। তিনি ব্রোকলি পাইকারি বাজারে বিক্রি করছেন। তিনি এ জমি থেকে অন্তত ৩০ হাজার টাকার ব্রোকলি বিক্রি করবেন বলে আশা পোষণ করছেন। তিনি মাত্র ৫ শতক জমিতে শালগম লাগিয়ে তা ৬হাজার টাকায় বিক্রি করেছেন। এছাড়াও তিনি ওলকপি, ফুলকপি, শালগম, বেগুন, মরিচ ও আলু চাষ করেছেন।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান বলেন, সুস্বাদু সবজি ব্রোকলি এ দেশে প্রচুর আবাদের সম্ভাবনা রয়েছে। তবে চাষিরা আমাদের পরামর্শগুলো কাজে লাগাতে পারলে ব্রোকলি চাষ করে লাভবান হওয়া যায়। ইউরোপ দেশের রুচিশীল সবজি হিসেবে বেশ পরিচিত ব্রোকলি সবজি বাংলাদেশের ফুলকপির মতো এটি অনেকেই বলে থাকেন (সবুজ ফুলকপি)। দেশে বাণিজ্যিকভাবে চাষ করলে চাষিরা ভালো ফলন এবং লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code