বদলগাছীতে মসলা জাতীয় ফসল উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

বদলগাছী (নওগাঁ) :
নওগাঁর বদলগাছীতে মসলা জাতীয় ফসলের উৎপাদনের কলাকৌশল বিষয়ে ১ দিন ব্যাপি শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ বগুড়ার আয়োজনে ও বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে ১ দিন ব্যাপি এই শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কে. এম. খালেকুজ্জামান, উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আশিকুল ইসলাম, পি এইচ ডি বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা আবু হেনা ফয়সাল ফাহিম ও উপজেলা কৃষি অফিসার হাসান আলী প্রমূখ।
প্রশিক্ষণে উপজেলার মোট ৬০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code