চীনা রাষ্ট্রদূতকে তলব করল মালয়েশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার জলসীমায় চীনা জাহাজের অনুপ্রবেশের অভিযোগে কুয়ালালামপুরে দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। 

বোর্নিও দ্বীপের উপকূলে দক্ষিণ চীন সাগরে কুয়ালালামপুরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) চীনা নৌযানের উপস্থিতি ও তৎপরতার প্রতিবাদ জানাতে এ তলব করা হয়েছে বলে মালয়েশিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

সোমবার রাতে এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের ১৯৮২ সালের সমুদ্র আইন লঙ্ঘন করে মালয়েশিয়ার সাবাহ ও সারাওয়াক রাজ্যের উপকূলে দিয়ে চীনের জরিপ নৌকাসহ বিভিন্ন নৌযান পরিচালনা করা হয়েছে। চীনা জলযানের মধ্যে সার্ভে বোটও ছিল।

Manual8 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, জলসীমায় আমাদের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইন মেনেই আমরা অবস্থান নিয়েছি।

Manual8 Ad Code

দক্ষিণ চীন সাগরে নিজেদের অংশ আছে বলে দাবি করে মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম ও ব্রুনাই। কিন্তু ২০১৬ সালে আন্তর্জাতিক আদালত ভিত্তিহীন বললেও তথাকথিত নাইন-ড্যাশ লাইনের অধীনে প্রায় পুরো জলসীমাকে নিজেদের দাবি করে চীন।

Manual8 Ad Code

এ দাবির ধারাবাহিকতায় সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে নিজেদের আগ্রাসন আরও বাড়িয়েছে দেশটি। গড়ছে কৃত্রিম দ্বীপ। বানাচ্ছে সামরিক ফাঁড়ি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code