চীনের প্রতি আহ্বান জার্মানির

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago
FILE PHOTO: German Foreign Minister Annalena Baerbock speaks during a session of Germany's lower house of parliament, the Bundestag, in Berlin, Germany, April 27, 2022. REUTERS/Lisi Niesner/File Photo

Manual5 Ad Code

লন্ডন অফিস: ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিপক্ষে অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে। বিপরীতে রাশিয়াকে নিয়ে চীনের নীতি ভিন্ন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে কোনো নিন্দা জানায়নি বেইজিং। এবার ইউক্রেন যুদ্ধ থামাতে ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে সমর্থন না দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নিরাপত্তা পরিষদের সদস্য হিসাবে, চীনের শুধুমাত্র ভেটো প্রধানের অধিকার নেই। তাদের জন্য এটি সর্বোপরি দায়িত্ব যে শান্তি ফেরাতে তা নিশ্চিত করার জন্য সবকিছু করাও জরুরি।’

Manual2 Ad Code

জার্মান প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে শান্তি পুনরুদ্ধারে সহায়তা করার জন্য চীন সরকারের কাছে আগের চেয়ে আরও নিবিড়ভাবে কাজ করার আবেদন জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। জার্মানি বারবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে আরও সক্রিয় চীনা কূটনৈতিক ভূমিকার আহ্বান জানিয়ে আসছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code