জেমিই হবেন ম্যানেজার!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নতুন নির্বাচনের পর ম্যানেজার পদটি নিয়ে বাফুফে ভাবনায় পড়েছে। কাকে এই দায়িত্ব দেওয়া যায় তা নিয়ে ভাবছে। বছরের পর বছর জাতীয় ফুটবল দলের ম্যানেজার ছিলেন বাফুফের সদস্য সত্যজিত্ দাস রুপু। এবার নতুন ম্যানেজার খুঁজছে বাফুফে। গতকালও জানা গেল এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। নতুন ম্যানেজার নিয়োগ নিয়ে তাড়াহুড়া করতে রাজি না বাফুফে। প্রয়োজনে নেপাল ও বাংলাদেশের মধ্যে হতে যাওয়া ১৩ ও ১৭ নভেম্বর ফিফা প্রীতিম্যাচ দুটির জন্য ইংলিশ কোচ জেমি ডে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

 

ফুটবল দুনিয়ায় কোনো দলে ম্যানেজার পদের জন্য আলাদা কোনো পদ নেই। উপমহাদেশেই এই প্রচলন ব্যাপক। ম্যানেজার পদ নিয়ে কাড়াকাড়ি হয়। একবার এই পদে দায়িত্ব পেলে তা আর ছাড়তেও চায় না। ক্লাবের সঙ্গে জড়িত কেউ দায়িত্ব পেলে সেই ক্লাবের খেলোয়াড়রা জাতীয় দলে অগ্রাধিকার পান। পারফরম্যান্স না থাকলেও জাতীয় দলে থাকায় সমালোচনা হয়। দেশের স্বার্থ জলাঞ্জলি দিতেও কার্পণ্য করা হয় না। সবই বাফুফের অন্যান্য লোকজন পর্যবেক্ষণ করে আসছেন।

Manual1 Ad Code

সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘ম্যানেজার নিয়োগে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি না। সামনে আরো আলোচনা হবে সেখানেই ফুটবল নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। তা না হলে জেমি এখন ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। অসুবিধা কী। ইউরোপে দেখেন না কোচই সব দায়িত্বপালন করেন।’

 

Manual4 Ad Code

জেমি এবং জামাল ২৯ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন। এখন পর্যন্ত খেলোয়াড়দের কয়েক ধাপে কুপার টেস্ট করানো হয়েছে। গতকাল তিন ফুটবলারের কুমপার টেস্ট করা হয়েছে। আজকে বসুন্ধরা কিংসের ১২ ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। তারা ক্যাম্পে ঢুকলেই কুপার টেস্ট করা হবে।

Manual4 Ad Code

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে জানতে চাওয়া হয়েছিল নেপাল কবে ঢাকায় আসবে। তিনি জানিয়েছেন ২৮ অক্টোবর পর্যন্ত তারা পুজো নিয়ে ব্যস্ত থাকবেন। এরপরই নেপাল বাংলাদেশ ম্যাচের কার্যক্রমে ঝাঁপাবেন। নেপাল আসবে সেটা লিখিত পাঠিয়েছে বাফুফের কাছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code