হামলা নিয়ে বিরূপ মন্তব্য, সিনেটরের মাথায় ডিম

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলা বিষয়ে অস্ট্রেলিয়ার অতি ডানপন্থী সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় তাঁর মাথায় ডিম ভেঙেছেন এক তরুণ। সঙ্গে সঙ্গে সিনেটর অ্যানিং অবশ্য ওই তরুণকে একাধিক চড়থাপ্পড়, কিলঘুষি মেরেছেন। পরে এক নিরাপত্তা কর্মকর্তা অ্যানিংকে সরিয়ে নেন। গত শনিবারের ঘটনা এটি।

Manual7 Ad Code

 

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সিনেটের ফ্রেজার অ্যানিং। শুক্রবার বিকেলে তিনি এক বিবৃতিতে বলেন, বামপন্থী রাজনীতিক ও গণমাধ্যম ক্রাইস্টচার্চের হামলার জন্য আগ্নেয়াস্ত্র আইন বা জাতীয়তাবাদী চিন্তাভাবনাকে দোষারোপ করবেন। তবে এটি খুবই গতানুগতিক চিন্তা। ক্রাইস্টচার্চ হামলার পেছনে দায়ী মূলত মুসলিম অভিবাসন। তিনি প্রশ্ন রাখেন, মুসলিম অভিবাসন ও সহিংসতা যে অঙ্গাঙ্গি জড়িত, ক্রাইস্টচার্চ হামলার পরও কি কেউ তা অস্বীকার করতে পারবে?

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

সঙ্গে সঙ্গে নিন্দার ঝড় বয়ে যায় সারা বিশ্বে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেলবোর্নের মুরাবিন আবাসিক এলাকায় গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক তরুণ অ্যানিংয়ের মাথায় একটি ডিম ভাঙেন। এ সময় গণমাধ্যমের ক্যামেরা চলছিল এবং ওই তরুণ নিজেও এই কাজ করার আগে তাঁর ক্যামেরার ভিডিও রেকর্ডিং চালু করেন।

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও অ্যানিংয়ের মুসলিমবিদ্বেষী মন্তব্যের কঠোর নিন্দা করেছেন। গতকাল পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের যৌথ সমর্থনে অ্যানিংয়ের মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ঘোষণা করেন মরিসন।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code