চীনে করোনায় ফের একদিনে ১৫০ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে রবিবার ১৫০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২,৫৯২ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

Manual4 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল ৯৭ জনের।

Manual2 Ad Code

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪০৯ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ হাজার ১ শ’ ৫০ জনে দাঁড়ালো।

চীন ছাড়াও এই ভাইরাস ইতিমধ্যে প্রায় ২৮ টি দেশে ছড়িয়ে পড়েছে।

Manual7 Ad Code

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স, বিবিসি, আলজাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code