চীনে বিশ্বের সবচেয়ে বড় তুষার উৎসব

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: হাড় কাঁপানো শীত আর শুভ্র তুষারের মধ্যে চীনে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তুষার উৎসব। দেশটির হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভাল বিশ্বের পর্যটকদের জন্য এখন সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে।চীনের উত্তরাঞ্চলে হেইলংজিয়াং প্রদেশে প্রতি বছর বরফ-তুষার উৎসব আয়োজিত হয়। এতে প্রদর্শিত হয় বরফ ও তুষারের তৈরি বিভিন্ন ভাস্কর্য। চীনের এই উৎসবটিই বিশ্বের সবচেয়ে বড় বরফ-তুষার উৎসব।

Manual8 Ad Code

প্রতি বছর ৫ জানুয়ারি উৎসবটি শুরু হয় যা শেষ হয় ৫ ফেব্রুয়ারি। মাসব্যাপী চলা এই উৎসবের আকর্ষণীয় কিছু ভাস্কর্য অনেক সময় উদ্বোধনী অনুষ্ঠানের আগেই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এবার বরফ-তুষার উৎসবে ১ লাখ ১০ হাজার ঘনমিটার বরফ এবং ১ লাখ ২০ হাজার ঘনমিটার তুষার ব্যবহার করা হয়েছে। এছাড়া ৪ হাজার ৫০০ বর্গঘনমিটার তুষারের সাহায্যে তৈরি করা হয়েছে একটি বুদ্ধমূর্তি। দর্শনার্থীরা এখানে বিশ্বের ১২টি দেশের তৈরি ভাস্কর্য দেখার সুযোগ পাবেন।

Manual4 Ad Code

এতে প্রবেশ করতে ৪৮ ডলার ব্যয় হবে। হারবিন উৎসবে থাকে নানা আয়োজন। তার মধ্যে প্রধান আকর্ষণ হল বরফের অট্টালিকা আর স্থাপত্য। এ ছাড়া থাকে তুষার দিয়ে গড়া পৌরাণিক সব চরিত্র, বিভিন্ন প্রাণীর অবয়ব কিংবা প্রাচীন প্রাসাদ। সোংহুয়া নদী থেকে দুই-তিন ফুট চওড়া বরফের চাঁই এনে তৈরি করা হয় অট্টালিকাগুলো।

Manual7 Ad Code

বরফ কাটতে ব্যবহৃত হয় বিশেষ বিশেষ বাটালি, কুঠার ও করাত। আর বরফগুলো আলোকভেদী করার জন্য শিল্পীরা ব্যবহার করেন বিশুদ্ধ পানি।

অট্টালিকাগুলো দাঁড়িয়ে গেলে সাজানো হয় বর্ণিল আলো দিয়ে। ব্যবহার করা হয় লেজার। হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভালে থাকে কয়েকটি বিভাগ। একেকটি বিভাগে চলে একেক রকম ‘শীতল প্রদর্শন’।

যেমন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে গেলে দেখা মেলে দুনিয়ার সবচেয়ে বড় ও মজার মজার সব বরফ-ভাস্কর্য। ঝাওলিন পার্কে গেলে চোখ জুড়াবে বরফের বিচিত্র লণ্ঠন দেখে। তুষারের অন্য রূপ চোখে পড়ে সান আইল্যান্ড সিনিক এরিয়ায়। তুষার-জাদুঘরও আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code