মুরগি আগে না ডিম? অবশেষে মিলল রহস্যের উত্তর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ মুরগি আগে, না ডিম আগে? যুগ যুগ ধরে এই তর্ক চলেছে। কিন্তু কোনটি আগে তা নিয়ে সন্দেহ থেকেই গেছে। অনেকের দাবি মুরগি আগে এসেছে। আবার অনেকে বলছেন মুরগি নয়, ডিমই আগে।

কোনটি আগে তা নিয়ে বছরের পর বছর ধরেও গবেষণা চলেছে। সম্প্রতি সেই রহস্যের সমাধান করেছেন এক দল গবেষক। তাদের দাবি, ডিম নয়, মুরগিই আগে। বিষয়টি প্রমাণসহ প্রকাশ্যে এনেছেন তারা।

Manual5 Ad Code

ব্রিটেনের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। দীর্ঘ দিন ধরে গবেষণা চালানোর পর সেই ধাঁধার উত্তর খুঁজে পেয়েছেন তারা।

Manual1 Ad Code

গবেষকদের দাবি, ডিমের মধ্যে যে সাদা অংশটি থাকে তাতে ওভোক্লিডিন (ওসি-১৭) নামে প্রোটিন থাকে। ডিমের সৃষ্টিতে এই প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই ওভোক্লিডিন প্রোটিন মুরগির গর্ভাশয়ে পাওয়া যায়।

Manual6 Ad Code

গবেষকদের দাবি, এর থেকে প্রমাণিত যে, প্রথমে মুরগি এসেছে। পরে তার গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরি হয়েছে। সেই প্রোটিন থেকেই ডিমের সৃষ্টি।

তবে এ তো না হয় জানা গেল যে মুরগি আগে এসেছে। কিন্তু সেই মুরগি পৃথিবীতে প্রথম কীভাবে এল তা নিয়ে কোনও জবাব দিতে পারেননি গবেষকরা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code