২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারন করা হয়েছে।আজ সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

Manual1 Ad Code

আগামী ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরপর ২ মে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।
এই ম্যাচ তিনটির জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারন করা হয়েছে ২৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি ১৫০০, ক্লাব হাউসের টিকিট ৬০০ এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের দাম ৪০০ টাকা ধরা হয়। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা।

Manual8 Ad Code

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচের মধ্যে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারির টিকিটের মূল্য ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের দাম ধরা হয়েছে ৬০০ টাকা।ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code