ঈদ বোনাসের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

সিলেট ব্যুরোচীফ – সোলেমান হোসেন চুন্নু : ঈদ উৎসব এর বোনাস ও বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। ১১ জুন বিকালে বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলাস্থ হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কার্যালয়ে সামন থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারী এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক উইনিয়ন রেজি নং-সিলেট-০০৭ এর দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, জেলার যুগ্ম সম্পাক মো: জমির আলি, জেলার দপ্তর সম্পাদক মো: ফয়জুল মিয়া, জেলার প্রচার সম্পাদক আকিল হোসেন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো: বিল্লাল হোসেন, শাহপারান থানা কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুল রাজ্জাক, জেলা কমিটি কার্যকারী সদস্য মো: মোজ্জামেল আলী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা সাগর বিশ্বা, সাদেক আহমদ, সেজওয়ান মিয়া, ইনুছ আলীম মো: রফিক মিয়া, সুজন মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশ ঈদ উৎসবে মেতে উঠলেও হোটেল শ্রমিকেরা তা থেকে বঞ্চিত। প্রতি বছর ঈদ আসলে বোনাসের জন্য মিছিল-মিটিং, মালিকদের কাছে ধরনা দিতে হয়। বছরে দুইটি উৎসব বোনাস শ্রমিকদের আইনি প্রাপ্য, অথচ মালিকপক্ষ মহাধুমধামে ঈদ উৎসব উদ্‌যাপন করলেও শ্রমিকদের ঈদের ন্যায্য উৎসব বোনাস হতে বঞ্চিত করা হয়। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code