তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে একটি পার্বত্য এলাকায়। আঞ্চলিক রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থলটি প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, কয়েক মিনিট পরই আবার কম্পন৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, কয়েক মিনিট পরই আবার কম্পন

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভূমিকম্পে ৪৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এছাড়া ৩৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual1 Ad Code

উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Manual2 Ad Code

ভূমিকম্পের সময় একটি রেস্তোরাঁ থেকে কর্মীদের দৌড়ে বেরিয়ে আসা এবং সুপারমার্কেটের তাক থেকে পণ্য পড়ে যাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

Manual7 Ad Code

এর আগে গত বছরের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ তিংরি কাউন্টিতে ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হন।

উল্লেখ্য, গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যায় ১,৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ওই বন্যার উৎপত্তি হয়েছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছে। পরে পানির স্রোতে নেপালের উত্তর ও মধ্যাঞ্চলের বহু বাড়িঘর ও স্থাপনা ভেসে যায়।

এদিকে ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের পাঙ্গিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code