ডিবিএল সিরামিকস-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ ডিবিএল সিরামিকস-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আজ ১২ই সেপ্টেম্বর রবিবার, রাজধানীর এক অভিজাত হোটেলে ডিবিএল সিরামিকস আয়োজিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং সেরেমনিতে সাকিব আল হাসান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ডিবিএল সিরামিকস-এর সাথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন।

খুব শীঘ্রই দেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য সিরামিক টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকস-এর ব্র্যান্ড প্রোমোশনসহ বিভিন্ন বিশেষ কার্যক্রমে দেখা যাবে বিশ্বসেরা এই ক্রিকেটারকে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সাকিব আল হাসানসহ আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপ-এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস-চেয়ারম্যান এম. এ. রহিম, ডিএমডি অ্যান্ড গ্রুপ সিইও এম. এ. কাদের, ডিবিএল সিরামিকস-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ বাশার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

Manual4 Ad Code

ডিবিএল গ্রুপ-এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বলেন, “বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের গর্ব সাকিব আল হাসানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের মতো দেশের সিরামিকস বাজারেও ডিবিএল সিরামিকস তার ক্রেতাদের মাঝে আস্থাশীল অবস্থান সবসময় বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি। আমরা আশা করি ভবিষ্যতে সাকিব আল হাসান ও ডিবিএল সিরামিকস একসাথে

Manual6 Ad Code

আরও অনেক সফলতা বয়ে আনতে সক্ষম হবে”।

ডিবিএল সিরামিকস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, “দেশের শীর্ষ সিরামিকস টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত। ডিবিএল সিরামিকস-এর অত্যাধুনিক স্টাইল, আন্তর্জাতিক গুণমান, মনকাড়া ডিজাইন ও

Manual3 Ad Code

নির্ভরযোগ্য পারফর্মেন্স আমাকে মুগ্ধ করেছে, যা ভবিষ্যতে আমার ব্যক্তিগত ও খেলোয়াড়ি ব্যক্তিত্বকেও অনুপ্রাণিত করবে। তাই আমি আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের সবাইকে দারুণ কিছু উপহার দিতে পারবো”।

ডিবিএল সিরামিকস শুরু থেকেই উদ্ভাবনী এবং গুণগত মানের টাইলস সরবরাহ করে আসছে এবং দেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করে চলেছে। বিশ্বজুড়ে সেরা মানের টাইলস প্রদান করতে ডিবিএল সিরামিকস সবসময়ই বদ্ধপরিকর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code