চীন সফরে যাচ্ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আগামী সপ্তাহে চীন সফর করবেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠক করবেন। তিন সূত্রকে উদ্ধৃত করে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস সফরের কথা প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে অনুষ্ঠিত ক্যালিফোর্নিয়া শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করতে পারেন। সম্ভাব্য সেই আলোচনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সুলিভান ২৭-২৯ আগস্ট চীন সফর করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেননা, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উভয়েরই চীনের বিরুদ্ধে, বিশেষত শুল্কের বিষয়ে কঠোর অবস্থান রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code