নিউজ ডেস্কঃ ইরানের ২৯০ আসনের পার্লামেন্টে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ জন এমপি। দেশটির একজন সিনিয়র এমপি শনিবার (৫ ফেব্রুয়ারি) এই তথ্য জানান।
Manual6 Ad Code
শনিবার এমপি আলীরেজা সালিমি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সঙ্গে সম্পর্কিত বার্তা সংস্থা ওয়াইজেসিকে বলেন, পার্লামেন্টের চলতি সপ্তাহের অধিবেশন স্বাস্থ্যবিধি অনুযায়ী শুরু হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এমপিদের মধ্যে গত এপ্রিলে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর দুই সপ্তাহের জন্য ইরানের পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়। মহামারির শুরুর দিকে দেশটিতে করোনায় বেশ কয়েকজন আইনপ্রণেতার মৃত্যু হয়।
Manual8 Ad Code
সম্প্রতি করোনার ওমিক্রন ধরনটি ইরানে ছড়িয়ে পড়তে শুরু করার পর দেশটিতে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক ৩০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।
Manual8 Ad Code
