ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরির ইউক্রেনীয় কারখানা ধ্বংসের দাবি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরির একটি ইউক্রেনীয় কারখানা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশটির সশস্ত্র বাহিনী ইউক্রেনের ডিনিপ্রো শহরে একটি কারখানা ধ্বংস করে দিয়েছে যেখানে তোচকা-ইউ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ তৈরি করা হতো। রুশ বাহিনী ইউক্রেনের তিনটি বিমান এবং দুইটি হেলিকপ্টারও গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে মস্কো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code