চীর বিদায় আব্দুল গাফফার চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

সম্পাদকীয়: সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার, সম্পাদক, ভাষাসৈনিক আবদুল গাফ্‌ফার চৌধুরীকে চেনেন না তেমন মানুষ বাংলাদেশে পাওয়া কঠিন। তবে আমি যাদের কথা বলছি তাদের মধ্যে নতুন প্রজন্মের মানুষ কম হতে পারে এবং তা স্বাভাবিকও। কারণ, বর্তমান প্রজন্ম, যাদের আমরা শিক্ষিত বলে থাকি তারা অনেকটা বিসিএস আর করপোরেট জগতের প্রজন্ম, তাদের আবদুল গাফ্‌ফার চৌধুরীর মতো মানুষদের কথা না জানলেও চলে। তবে এই না জানার দায়টা যত না তাদের তার চেয়েও গলদটা আমাদের শিক্ষা ব্যবস্থার। বর্তমান শিক্ষা ব্যবস্থা বুদ্ধিবৃত্তিক সংস্কৃতিকে লালন করে না, করে কীভাবে ভালো চাকরি পাওয়া যায় তাকে অথবা কত সহজ পথে ধনী হওয়া যায় তার মন্ত্রকে। বছরে একবার আমাদের ভাষা দিবস বা মাতৃভাষা দিবস অথবা শহীদ দিবস আসে ২১ ফেব্রুয়ারিতে। সেদিন দেশের মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি পালিত হয়, প্রভাত ফেরি হয়, শহীদ মিনারে একুশের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় আর ভোরে যে প্রভাত ফেরি হয় যেখানে আবদুল গাফ্‌ফার চৌধুরীর ১৯৫২ সালে লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ একুশে ফেব্রুয়ারি গানটা গাওয়া হয়। সেই কালজয়ী গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী লন্ডনের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code