চুনারুঘাটে ধর্ষণের ঘটনা টাকার বিনিময়ে রফাদফা।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :- হবিগঞ্জের চুনারুঘাটে দুই কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ঘটনাটি সালিশে নিষ্পত্তি হয়েছে। করোনা পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব বজায় না রেখেই গ্রাম্য বিচারকরা সালিশ কার্যক্রম পরিচালনা করেন। সেই সাথে কিশোরীদের ইজ্জতের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করেন। একই সাথে ৪ বখাটে যুবকদের কাছ থেকে কোন মুচলেকা না নিয়েই দায় থেকে মুক্তি করেন। তবে রায়ের টাকা আগামী শুক্রবারের মধ্যে এক ইউ/পি সদস্যের কাছে জমা দেয়া হবে জানা যায়।

Manual5 Ad Code

এ বিষয়ে ১নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, যে বিষয়টি ১নং গাজীপুর ও ২নং আহম্মদাবাদ ইউনিয়নের সমন্বিত। তবে এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি। এই বিষয়টি স্থানীয় মেম্বারদের মাধ্যেমে শালিশ হয়েছে। তাদের মধ্যেই সীমাবদ্ধ থেকে সমাধান হয়েছে।

Manual4 Ad Code

স্থানীয় মেম্বার ও শালিশ পরিচালনাকারী মালেক চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার স্ত্রী কল রিসিভ করে বলেন মেম্বার বাহিরে আছেন। আসলে কল দেয়ার কথা বলবো।

জানা যায় ১৭ জুন দুপুরে নালুয়া চা বাগানের ফাঁড়ি ডুলনা চা বাগানের ১৩ ও ১৪ বছরের দুই কিশোরী বৃষ্টি ভেজা অবস্থায় কাজ থেকে ঘরে ফেরার পথে একই ইউনিয়নের হাপ্টারহাওর গ্রামের কাজল মিয়ার পুত্র দেলোয়ার (১৫), রাশেদুল ইসলামের পুত্র শাহীন(২০) ,ইকরতলী গ্রামের হৃদয় (১৬) ও ডুলনা গ্রামের পাবেল (২২) ওই কিশোরীদের চা বাগান অভ্যন্তরে ধর্ষণের চেষ্টা করে । কিশোরীরা শোরচিৎকার করলে আশপাশের লোকজন এসে চার বখাটের একজনকে আটক করে ফেলে। পরে এলাকার মুরুব্বীয়ানদের জিম্মায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করে আটককারীরা । বিষয়টি এলাকায় জানাজানি হয়।

কিশোরীদ্বয়ের আত্মীয়ারা আহম্মদাবাদ ইউপি সদস্য নটবর রুদ্র পালকে বিষয়টি জানালে তিনি ঘটনাটি গাজীপুর ইউ/পির সদস্য আঃ মালেক চৌধুরীকে জানান।

Manual5 Ad Code

এ নিয়ে আজ শুক্রবার (১৯ জুন) নালুয়া চা বাগানের পূর্বটিলায় এক শালিস বসে। সেই শালিসে সভাপতিত্ব করেন চা শ্রমিক নেতা, ইউপি সদস্য নটবর রুদ্র পাল। সভা পরিচালনা করেন ইউপি সদস্য আঃ মালেক চৌধুরী। উপস্থিত ছিলেন প্রাক্তন ইউপি সদস্য আবু তাহের, এরশাদ আলী, সাবেক ইউপি সদস্য সোনাই মিয়া জমাদার, দেব দাস উড়াং, রামেশ্বরসহ বিপুল সংখ্যক গ্রাম্য মুরব্বী। দীর্ঘ আলোচনার পর এলাকার চিহ্নিত মাদকসেবী ও ধর্ষণের চেষ্টাকারী ৪ যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা আগামী শুক্রবার কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তের কথা রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code