চুলের জন্য ১২ টিপস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: গোড়া দুর্বল হয়ে ঝরে পড়ছে চুল? প্রতিদিন বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মে ঝরে যদিও। দুশ্চিন্তার বিষয় হয় তখন, যখন চিরুনি মাথায় দিলেই ভরে ওঠে চুলে কিংবা বাথরুমের মেঝেতে দেখা যায় চুলের গড়াগড়ি। মজবুত ও শক্তিশালী চুলের জন্য কিছু টিপস মেনে চলুন।

Manual4 Ad Code

শক্তিশালী চুলের জন্য পুষ্টিকর খাবার খান। চর্বিহীন প্রোটিন, ফল, শাকসবজি রাখুন পাতে।
তাপ প্রদানকারী বিভিন্ন যন্ত্রের সাহায্যে চুল সাজাবেন না। স্ট্রেইটনার বা হেয়ার ড্রায়ারের তাপে ক্ষতিগ্রস্ত হয় চুল।
চুল আঁচড়ানোর সময় তাড়াহুড়া করবেন না। ধীরে ধীরে ব্রাশ করুন চুল।
ছয় থেকে আট সপ্তাহ পরপর ট্রিম করুন চুল। এতে চুল ভাঙবে না ও ঝরে পড়বে না।
সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে চুলকে সুরক্ষিত রাখুন।
সালফার ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন চুলে। সালফার চুলের গোড়ায় থাকা প্রাকৃতিক তেল শোষণ করে রুক্ষ করে দেয় চুল।
সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং করুন চুল। এতে চুল হাইড্রেটেড থাকবে ও ভেঙে যাওয়া রোধ করা সম্ভব হবে।
অতিরিক্ত টেনে চুল বাঁধবেন না।
কেমিক্যাল ট্রিটমেন্ট চুলের জন্য ক্ষতিকর। চুলে রঙ করা কিংবা রাসায়নিক প্রয়োগ করা থেকে বিরত থাকুন।
পানি পান করুন পর্যাপ্ত। চুল ভালো থাকবে।
রাতে ঘুমানোর আগে আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন চুলের গোড়া। এতে রক্ত সঞ্চালন বাড়বে ও চুল সুস্থ থাকবে।
প্রাকৃতিক উপাদান যেমন অ্যালোভেরা বা মেথি ব্যবহার করুন চুলে। ডিম অথবা মধুও চুলের যত্নে অনন্য।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code