চুল নিয়ে যত ভুল 

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লাইফস্টাইল ডেস্কঃ চুলের যত্নে এমন কিছু ভুল আছে যা বহু মানুষ নিয়মিত করে থাকেন। অনেকেই হয়তো ভাবেন, এ রকম ভুলভরা যত্নে চুলের খুব উপকার হয়, আদতে অজান্তেই করছেন ক্ষতি। তাহলে জেনে নিন, প্রতিদিন কীভাবে যত্ন করতে গিয়ে চুলের ক্ষতি করে ফেলছেন।

  • অনেকেরই চুল ভেজা অবস্থায় শুয়ে পড়া অভ্যাস থাকে। কিংবা চুলে কোনো প্যাক লাগিয়ে শুয়ে পড়েন, এ ধরনের অভ্যাস চুলের মারাত্মক ক্ষতি করে বলে মত রূপ বিশেষজ্ঞদের। কারণ চুল ভেজা অবস্থায় শুয়ে পড়লে তা ভালো করে শুকায় না এবং এর ফলে চুলের গোড়া ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ভুলে যাবেন না, চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ হলো, চুল ঠিকভাবে না শুকানো। তাই চুল সঠিকভাবে শুকনো হওয়ার পরই তা বাঁধা উচিত কিংবা শুয়ে পড়া উচিত।
  • যাদের কোঁকড়া চুল, তাদের শুষ্কতার একটা সমস্যা সবসময়ই লেগে থাকে। কোঁকড়া চুলের ক্ষেত্রে তুলনামূলক বেশি যত্ন নেওয়া দরকার। অনেকেই এ ধরনের চুলে যত্ন নেওয়ার জন্য হেয়ার মাস্ক কিংবা ক্রিম ব্যবহার করে থাকেন। কোঁকড়া চুলের যত্ন নিতে গিয়ে অনেকে যে হেয়ার মাস্ক বা ক্রিম ব্যবহার করেন, তা স্কাল্পে ব্যবহার করেন। এতে চুলের উপকারের বদলে হয় ক্ষতি। হেয়ার মাস্ক বা ক্রিম স্কাল্পে ব্যবহার না করে চুলের গোড়ায় ব্যবহার করা উচিত। যদি অয়েলি স্কিন হয়, তাহলে চুলের গোড়া থেকে দুই আঙুল উপরে ব্যবহার করুন।
  • চুলে পছন্দমতো রং করা রূপ সচেতন বহু নারীর পছন্দ। এই বাহারি রঙে অজান্তেই চুলের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। কারণ, চুলে ডাই করতে গিয়ে প্রোডাক্ট সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ধারণা থাকে না। তখন প্রোডাক্টের কেমিক্যাল চুলের ক্ষতি করে। যদি একান্তই ডাই বা রং করার ইচ্ছে হয়, তাহলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই বেশি ভালো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code