শীতে চুলের আর্দ্রতা ধরে রাখতে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:

Manual5 Ad Code

শীতে চুলের আর্দ্রতা ধরে রাখতে

শীতকালে ত্বকের মতো আপনার চুলেরও যথেষ্ট পরিমাণে আর্দ্রতা প্রয়োজন, কারণ এটিই আপনার চুল শুকনো এবং ভঙুর হতে বাধা দেয়। ঘরেই চুলের আদ্রতা ধরে রাখতে যেভাবে চুলের যত্ন নেবেন:

Manual1 Ad Code

দই

প্রোটিন এবং ক্যালসিয়ামের উৎস দই।

দই ভিটামিন এ, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, এগুলো সবই চুলের স্বাস্থ্য ভালো রাখে, চুল নরম এবং ময়েশ্চারাইজ করে। দইতে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও রয়েছে যা খুশকি দূর করতে কার্যকর। সপ্তাহে একবার ব্যবহার করুন।

ময়েশ্চারাইজ কন্ডিশনার

Manual6 Ad Code

প্রাথমিকভাবে হালকা ময়েশ্চারাইজার কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এটা খুবই জরুরি যে, আপনার মাথার ত্বক যেন শুষ্ক না হয় কিংবা ফেটে না যায়। যদি হারবাল কন্ডিশনার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই অ্যালার্জি আছে কিনা পরীক্ষা করে নিন।

চা গাছের তেল

চা গাছের তেল থেকে তৈরি শ্যাম্পু, কন্ডিশনার ও অন্যান্য চুলের প্রসাধনী মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। এটি খুশকি প্রতিরোধের জন্য বিশেষ উপকারী। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত একবার চা গাছের তেল চুলে ম্যাসাজ করতে পারেন।

ভিটামিন বি ও জিঙ্ক

মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ‘বি’ ও জিঙ্ক অতি জরুরি। আখরোট, ডিম ও শাক-সবজিতে ‘বি’ ও জিঙ্ক পাওয়া যায়। আপনার যদি এসব খেতে ভালো না লাগে তাহলে সালাদ বানিয়ে মেয়োনিজ দিয়ে খেয়ে নিন। দেখতেও আকর্ষণীয় হবে স্বাদ ও বেড়ে যাবে।

কম প্রসাধনী ব্যবহার

যেহেতু শীতে ত্বক ও মাথার ত্বক শুকনো হয়ে যায় ও চুলও আর্দ্রতা হারায় তাই এ সময়ে চুলে খুব বেশি স্টাইলিং পণ্য ব্যবহার না করাই ভালো। কেননা পণ্যের রাসায়নিক ক্ষতিকারক পদার্থ মাথার ত্বকে চুলকানি ও ঘন ঘন খুশকির উদ্রেক করে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code