চুয়াডাঙ্গায় এসডিজি বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

সদর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

Manual6 Ad Code

‘কাউকে পিছনে রাখা যাবে না’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বেসরকারি সংস্থা আত্মবিশ্বাসের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘এডাব’ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আকরামুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, চুয়াডাঙ্গার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহামেদ ও এডাব কেন্দ্রীয় সচিবালয়ের পরিচালক একেএম জসীম উদ্দীন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, এডাব জেলা শাখার সম্পাদক জাহিদুল ইসলাম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এডাব সদস্য মো. বিল্লাল হোসেন।
সেমিনারে সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সেমিনারে বক্তারা বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত হতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্টিকে পিছনে রেখে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code