চেষ্টা করেও মার্টিনেজের দেখা পাননি জামাল!

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপার্ট: আজ সোমবার দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। ঠিক প্রায় একই সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা সফর শেষে যাচ্ছিলেন কলকাতায়। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সেই সময় অনেক চেষ্টা করেছিলেন আর্জেন্টিনার গোলকিপারের সঙ্গে দেখা করতে। কিন্তু ব্যর্থ হন।

Manual3 Ad Code

বিমানবন্দরের ভেতরে এসময় জামালের সঙ্গে ছিলেন জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন। তিনি পরে বলেছেন, ‘অনেকে চলে গেলেও জামাল ভাই মার্টিনেজের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন। মার্টিনেজ যেখানে ছিলেন সেখানে কড়া নিরাপত্তা ছিল। আমি সেখানে গিয়ে তার সঙ্গে জামাল ভূঁইয়ার দেখা করার ইচ্ছার কথা জানাই। কিন্তু কোনও সাড়া পাইনি। এসময় অধিনায়ক আমার সঙ্গেই ছিলেন। হয়তো আগে থেকে শিডিউল না থাকায় দেখা হয়নি।

Manual3 Ad Code

১১ ঘণ্টার বাংলাদেশ সফরের পর বিকাল সাড়ে চারটার ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা মার্টিনেজের। জামাল বলেছেন, ‘আসলে এয়ারপোর্টে অনেক লোক ছিল। হয়তো এ কারণে তার সঙ্গে দেখা হলো না। যদি আগে থেকে বলা থাকতো তাহলে হয়তো সম্ভব ছিল। দুর্ভাগ্য যে দেখা হলো না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code