চ্যাম্পিয়নস লিগে শঙ্কা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ:

Manual5 Ad Code

ইতালিয়ান সিরি’আ লিগের টানা দশম শিরোপা জয়ের আশা ইতোমধ্যে হাতছাড়া হয়েছে জুভেন্টাসের। রবিবার রাতে এসি মিলানের কাছে ৩-০ ব্যবধানে হেরে আরও বিপাকে পড়েছে ক্লাবটি। রোববার রাতে ঘরের মাঠে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে পিছিয়ে পরে জুভেন্টাস। এ সময় (৪৫+১) মিলানের ব্রাহিম দিয়াজ গোল করে এগিয়ে নেন দলকে। বিরতি থেকে ফিরে ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় আন্তে রেবিক গোল করে লিড বাড়ান। আর ৮২ মিনিটে ফিকায়ো তোমোরির গোল করলে জুভেন্টাসের নাগালের বাইরে চলে যায় ম্যাচটি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code