ঘরোয়া ক্রিকেটে পক্ষাপাতমূলক আম্পায়ারিং বন্ধের ঘোষণা দিলেন মিঠু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগে দুষ্ট ঘরোয়া ক্রিকেট। বিগত কয়েক বছর ধরেই দেশের ক্রিকেটের আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে।

Manual3 Ad Code

তবে গত বছর আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে উইকেটে অলরাউন্ডার সাকিবের লাথি মারার ঘটনার পর বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচিত হয়।

Manual3 Ad Code

সেই বিষয়কে সামনে রেখে পক্ষপাতমূলক আম্পায়ারিং বন্ধের ঘোষণা দিয়েছেন বিসিবির আম্পায়ার কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এই জ্যেষ্ঠ ক্রিকেট সংগঠক।

দেশের এক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে মিঠু জানান, তার অধীনে আম্পায়ারিংয়ে ইচ্ছাকৃত কোনো ভুল দেখা যাবে না।

তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি— ক্লাব বা কারও চাপে এখন আম্পায়ারিংয়ে ত্রুটি হবে না, অন্তত আমি থাকাকালে। এ সাপোর্ট আমি চেয়ারম্যান হিসেবে দেব। আম্পায়ারদের আই টেস্ট করাতে হবে, হিয়ারিং টেস্ট করাতে হবে। এসব নিয়ে নতুন করে সুগঠিত করতে হবে।’

তবে ঘোষণা দিয়ে আম্পায়ারিংয়ের ত্রুটি দূর করা সহজ কাজ নয় বলেও মানেন মিঠু।

Manual5 Ad Code

বললেন, ‘হ্যাঁ, এটি বড় একটি চ্যালেঞ্জ। আর আমাকে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতেই হবে। কারণ গত কিছু বছর ধরে আম্পায়ারিং একটা বার্নিং ইস্যু ছিল। এ বিষয়ে সমস্যা খুঁজে বের করে পূর্ণ মনোযোগ দিয়ে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। আসলে আম্পায়াদের ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত দুই রকমের হয়। একটা ইচ্ছাকৃত, একটা ভুল। আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত শুধরাতে নানান ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে কিছু খেলোয়াড়কে যুক্ত করার চেষ্টা করব। খেলোয়াড়রা আম্পায়ারিংয়ে আসলে অটোমেটিক আম্পায়ারিংয়ের মান উন্নত হবে। আমরা গণমাধ্যমের কাছ থেকেও পরামর্শ নেব। এটি তো রকেট সায়েন্স না। সবাই পরামর্শ দিতে পারবে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code