ছাত্রলীগকে হলের সৌন্দর্যবর্ধন করতে বললেন প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual3 Ad Code

গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সাথে ভিডিওকলে আলাপকালে সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দিতে বলেন প্রধানমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ইত্তেফাককে বলেন, ‘সকালে হল কমিটির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সাথে বিস্তারিত আলাপ হয়েছে৷ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হল কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেছি। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সবুজায়ন করার জন্য এবং হলগুলোর সৌন্দর্যবর্ধন করতে বলেন। হলের সামনে ফুলের বাগান করার কথা বলেন।’

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর সাথে আলাপের পর নিজ নিজ ফেসবুক টাইমলাইনে হল কমিটির তালিকা দিয়ে পোস্ট দেন এ চার নেতা। আগামী এক বছরের জন্য ১৮টি হল ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code