ছাত্র হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের দু‌দি‌নের কর্মসূচি

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলার অভিযোগ এনে গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

Manual5 Ad Code

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ জুলাই ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিকেল ৩টায় এবং সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল সমাবেশ। শুক্রবার সারা দেশের সব মসজিদে মসজিদে দোয়া ও বি‌ক্ষোভ মিছিল।

বুধবার (১৭ জুলাই) বিকেলে নগরীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় দ‌লের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।

Manual5 Ad Code

ইসলামী আন্দোলনের আমীর বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য চরম উস্কানিমূলক। ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর মত দেশের নির্বাহী প্রধানের জায়গায় থেকে যে বক্তব্য দিয়েছেন, তা তার দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে উল্টো উত্তেজিত করে তুলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই ছাত্রলীগ সারা দেশে লাঠিয়ালের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিরীহ শিক্ষার্থীদের রক্তাক্ত ও খুন করে এবং ছাত্রীদের লাঞ্ছিত করে পাক হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। এ হত্যাকাণ্ডের দায়ভার সরকার কোনভাবেই এড়াতে পারে না।

Manual8 Ad Code

সৈয়দ রেজাউল করীম বলেন, সরকার জনগণের দেওয়া ভ্যাট-ট্যাক্স নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাচার করছে। কোটার নামে নিজেদের দলীয় লোকজনদের চাকরি দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে। এজন্য মেধাবীদের দূরে রাখছে। তিনি আন্দোলনরত ছাত্রদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। যার যার অবস্থান থেকে দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।

দল‌টির আমীর মুফতি সৈয়দ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মকবুল হোসাইন, হাফেজ মাওলানা ফজলুল করীম মারূফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ আব্দুর রহমান, জিএম রুহুল আমিন,ডা. দেলোয়ার হোসেন, আব্দুল আউয়াল মজুমদার, যুবনেতা ইলয়াস হাসান, ছাত্রনেতা ইউসুফ মানসুর, মুনতাছির আহমদ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code