রাজনৈতিক নেতাদেরও মার্কেটিং লাগে: দীপু মনি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ নিজেদের মার্কেটিংয়ের জন্য রাজনৈতিক নেতাদেরও ‘মার্কেটিং’ জানা লাগে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসার আগে আরেকটি মন্ত্রণালয়ে ছিলাম। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে কিছু হলেই বিরোধীদল বলত দেশ বিক্রি করে দিচ্ছি। তখন নিজেদের মধ্যে হাসি-ঠাট্টা হতো, আচ্ছা দেশ কত পয়সায় বিক্রি হলো?’

দীপু মনি আরও বলেন, ‘পরে এক সময় মনে হলো, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজই তো দেশটাকে বিক্রি করা! আমাদের দেশের যা কিছু আছে, কী করে তা ভালোভাবে তুলে ধরতে পারি বিশ্বের কাছে—সেটি আমার কাজ ছিল। আই উইশ আমার যদি মার্কেটিংয়ের একটি যদি ডিগ্রি থাকত… মার্কেটিং বিভাগের ছাত্র হলে ওই কাজটা হয়ত ভালোভাবে করতে পারতাম। মার্কেটিং সবারই লাগে। আমাদের রাজনীতিবিদদেরও নিজেদের মার্কেটিংয়ের প্রয়োজন হয়।’

শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

শিক্ষামন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ রুপকল্প-২০৪১, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলাসহ জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য আমাদের যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে। দেশের চাওয়ার সঙ্গে বিশ্বস্ত হতে হবে। তিনি বলেন, আমরা এমন একটা সময় পার করছি, যখন আমাদের দেশ সারাবিশ্বে ব্র্যান্ডিং হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচকভাবে পরিচিত হচ্ছে। এ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে মার্কেটিং বিদ্যার প্রয়োজনীয়তা রয়েছে। তাই এক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

Manual6 Ad Code

শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা নিজের ও নিজের দেশের দিকে তাকিয়ে দেখবেন। তারপর বিশ্বকে দেখবেন এবং তুলনা করবেন। এভাবে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করবেন। তারপর দেশকে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা করবেন। এক্ষেত্রে মার্কেটিং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভমিকা রাখতে হবে।

Manual2 Ad Code

বাংলাদেশের ৫০ বছর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি বিবেচনায় নিয়েই এ অনুষ্ঠান সাজানো হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান। সঞ্চালনায় করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ, মেঘনা গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট তাহমিনা মোস্তফা ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code