পরীমনিকে আরো ৫ দিন রিমান্ডে চায় সিআইডি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় এ রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদনের ওপর আগামীকাল শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

Manual7 Ad Code

আজ বুধবার দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তাফা ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। একই আদালতে আগামীকাল পরীমনির জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতে বিচারক বলেন, যেহেতু তার রিমান্ড আবেদন আছে সেহেতু আইনগতভাবে জামিন শুনানি হয় না। এরপর পরীমনির আইনজীবী জামিন আবেদন প্রত্যাহার করে নেন। বৃহস্পতিবার পরীমনির জামিন আবেদন করবেন বলে জানান আইনজীবী মুজিবুর রহমান।

গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

Manual7 Ad Code

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। পরীমনির ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code