ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর করুণ মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

ছাদ বাগানে পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে কলেজছাত্রী নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত কলেজ ছাত্রী বিপাশা মির্জা (১৭) আইডিয়াল কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাখালপাড়ার একটি বাসার পাঁচতলার ছাদ বাগানে পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান বলে জানা যায়।
সোমবার (৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিপাশা তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়ার বাকি মির্জার মেয়ে।

Manual2 Ad Code

নিহতের মা মোর্শেদা মির্জা বলেন, গতরাতে বাসার পাঁচতলায় ছাদের ফুল বাগানে পানি দিচ্ছিল আমার মেয়ে। এসময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে আমার মেয়ে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিক্ষার্থী বিপাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে। ডেস্ক জেবি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর করুণ মৃত্যু
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code