ছাড়পত্র পেলো বলিউডের পাঠান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: অনেক জল্পনা-কল্পনা আর বিরোধিতার পেরিয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেলো বলিউডের ছবি ‘পাঠান’। ছবিটি দেশের মুক্তির বিষয়ে আর কোনও বাধা রইলো না।

বৃহস্পতিবার (৪ মে) ছবিটি দেখার পর ছাড়পত্রের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।

Manual3 Ad Code

মামুন বলেন, ‘আজই ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের হলে মুক্তি পাচ্ছে ছবিটি। বলা প্রয়োজন, বহু বছর দেশে হিন্দি ছবি আমদানি বন্ধ ছিল। তবে অনন্য মামুনের আবেদনের প্রেক্ষিতে ফের বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন, তথ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে দফায় দফায় বৈঠক হয়। এবং সবশেষে গত ১১ এপ্রিল সরকার ঘোষণা দেয় যে, আগামী দুই বছরে উপমহাদেশের ২০টি ছবি আমদানি করা যাবে। তবে মানতে হবে কয়েকটি শর্ত। এর মধ্যে একটি হলো- আমদানিকৃত ছবি ঈদ ও দুর্গাপূজায় মুক্তি দেওয়া যাবে না।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code