ছিনতাইসহ প্রমাণহীন খুনের ঘটনায় জড়িত ২ জন গ্রেফতার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

রাজধানীর কাফরুল এলাকায় প্রমাণহীন ছিনতাইসহ খুনের ঘটনায় জড়িত দুই সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রেজাউল মুন্সি (৫৪) ও মোঃ মাসুদ রানা (৪১)।
রবিবার ৪ মে দুপুরে দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

কাফরুল থানা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রি. ভিকটিম মোছাঃ শরীফা জব্বার (৬৪) তার স্বামীর সাথে মোহাম্মদপুর হতে অটোরিক্সাযোগে তাদের মেয়ের বাসা বনানী যাচ্ছিলেন। সকাল আনুমানিক ০৬ টায় মহাখালী বিএএফ শাহীন কলেজের প্রধান গেটের পূর্ব পাশে আনন্দ কনফেকশনারীর সামনের রাস্তায় পৌঁছালে হঠাৎ একটি প্রাইভেটকারযোগে ২/৩ জন ছিনতাইকারী শরীফা জব্বারের হাতে থাকা ভ্যানিটিব্যাগ ধরে আচমকা টান মারে। মোছাঃ শরীফা জব্বার আচমকা টানে রাস্তায় পড়ে যান এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছিনতাইকৃত ব্যাগের মধ্যে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন, একটি ওয়ান প্লাস মোবাইল ফোন, কালো রঙের একটি স্যামসাং ট্যাব, বাসার চাবি ও কিছু টাকা ছিলো। এ ঘটনায় কাফরুল থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন।

Manual7 Ad Code

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর কাফরুল থানার একটি চৌকস দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে আজ রবিবার ৪ মে দুপুর আনুমানিক ৩টায় ঘটিকায় দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি নোকিয়া বাটন মোবাইল ফোন, একটি স্যামসাং ট্যাব ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৬৭২) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা ছিনতাইসহ খুনের ঘটনায় সাথে সরাসরি জড়িত ছিল মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ডেস্ক জেবি

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • প্রমাণহীন
  • প্রমাণহীন গ্রেফতার
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code