ছুটির দিনে হোটেলবন্দি ক্রিকেটারেরা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চট্টগ্রামে দুই দিনের অনুশীলন শেষে বুধবার পুরো দলকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ছুটির সময়টা পুরোদমে উপভোগ করেছেন মুমিনুল-তামিমরা। চট্টগ্রামে নিজ বাসায় তামিম-ইয়াসির আলী কয়েক ঘণ্টার জন্য গেলেও বাকিরা হোটেলেই ছিলেন। জিম-সুইমিং করেই বেশিরভাগের সময় কেটেছে। তবে কোচিং স্টাফরা হোটেলে আটকে না থেকে গলফ কোর্সে সময় কাটিয়েছেন। আগামী রবিবার চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে ক্রিকেটারদের সতেজ ও ফুরফুরে রাখতে ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। ইয়াসির দুপুরে চট্টগ্রামে নিজের বাড়িতে গিয়েছিলেন। সকালেও একবার বেরিয়েছিলেন, ব্যাট হাতে। তামিমও কাজীর দেউরির বাসা থেকে ঘুরে এসেছেন। বাকি ক্রিকেটাররা হোটেলেই ছিলেন। তবে কোচিং স্টাফরা আনন্দঘন সময় কাটিয়েছেন। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ গিয়েছিলেন গলফ খেলতে। চট্টগ্রাম শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভাটিয়ারি গলফ কোর্সের উদ্দেশে সকাল ১১টায় বেরিয়ে পড়েন তারা। ফিরেছেন সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code