ছেলে মেয়েসহ ডোনাল্ড ট্রাম্পকে সমন জারি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ছেলে ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্পকে তদন্তের জেরে সমন পাঠানো হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা এই সমন রদ করার ব্যাপারে চেষ্টা করছেন।

Manual5 Ad Code

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল সোমবার (৩ জানুয়ারি) এই সমন জারি করেন। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অফিস জানিয়েছে, ট্রাম্প ও তার সন্তানদের মালিকানাধীন কোম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণ সম্পর্কিত তদন্তের জন্য জবানবন্দি নিতে ও সংশ্লিষ্ট দলিলপত্র খতিয়ে দেখতে এই সমন জারি করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ও তার কোম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণে ইচ্ছাকৃতভাবে কম অথবা বেশি দেখানো হয়েছে এই সন্দেহে ফৌজদারি তদন্ত চলছে।

Manual2 Ad Code

গত দুই বছর ধরে অ্যাটর্নি জেনারেল জেমস এই তদন্ত চালিয়ে আসছেন। সম্পত্তির দাম বেশি দেখিয়ে ঋণ সুবিধা নেয়া এবং কম দেখিয়ে আয়কর কম দেয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে।

এদিকে ট্রাম্পের আইনজীবীরা এই সমন রদ করার জন্য সোমবার আদালতে আবেদন করেছেন। তারা এই সমনের ঘটনাকে ‘সংবিধানবিরোধী’ বলছেন। অ্যাটর্নি জেনারেল এই সমনের মাধ্যমে ট্রাম্পের জবানবন্দি নিয়ে সাক্ষ্যপ্রমাণ হিসেবে অন্য মামলায় ব্যবহার করবেন এই আশঙ্কাও তারা করছেন।

Manual1 Ad Code

ট্রাম্পের আইনজীবীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জেমস জানান, ট্রাম্প ও তার পরিবার যতই বিখ্যাত হন না কেন, আর সবার মতই তাদের নিয়ম অনুযায়ীই চলতে হবে। রদ করার আবেদন তদন্তকে দেরি করানোর একটি কৌশল মাত্র। ডয়েচভেলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code