ছোট ঋণের তথ্য সংরক্ষণে শিথিলতার সুযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: ছোট ঋণের শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার লক্ষ্যে ঋণ নবায়নের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং নতুন ঋণের ফাইল নিয়মনীতি মেনে সংরক্ষণ কর‌তে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে ‘কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (সিএমএসএমই)’ দেওয়া ঋণ নবায়ন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংরক্ষণের নির্দেশনার সময় দুই বছর বাড়ানো হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

Manual5 Ad Code

এতে বলা হয়— সিএমএসএমই খাতের যেসব প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে, ওই সব প্রতিষ্ঠানের ঋণ অনুমোদন ও নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের দিয়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বাধ্যতামূলকভাবে আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। আগের নির্দেশনায় ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এসব ঋণের তথ্য সংরক্ষণের সময় নির্ধারণ ছিল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code