ছয় নতুন সদস্য ব্রিকসে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন ৬ সদস্য রাষ্ট্রের নাম ঘোষণা করেছে বিশ্বের নেতৃস্থানীয় উন্নয়নশীল দেশগুলোর গ্রুপ-ব্রিকস। জোহানেসবার্গে গ্রুপের শীর্ষ সম্মেলনের শেষ দিনে নতুন সদস্যদের নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং বর্তমান ব্রিকস চেয়ারম্যান সিরিল রামাফোসা।

নতুন সদস্য দেশগুলো হলো- আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ২০২৪ সাল থেকেই ব্লকে যোগ দিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual5 Ad Code

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উদীয়মান অর্থনীতি নিয়ে গঠিত ব্রিকস। এই পাঁচ সদস্য বুধবার শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে ব্লকটির সম্প্রসারণে রাজি হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code