আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, রাশিয়ার কাছে এস্তোনিয়ার প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার একটি হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে এস্তোনিয়া। মঙ্গলবার ‘চরম গুরুতর’ এই লঙ্ঘনের প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে এস্তোনিয়া। এনিয়ে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোর রাষ্ট্রদূতকে তিরস্কার করলো তালিন। এস্তোনিয়া ইতোমধ্যেই আরেক বাল্টিক দেশ লিথুয়ানিয়ার প্রতি সংহতি প্রকাশ করেছে। মস্কো বলেছে রুশ অঞ্চল কালিনিনগ্রাদে কিছু পণ্য পরিবহন নিষিদ্ধ করার জন্য লিথুয়ানিয়াকে শাস্তি দেওয়া হবে। এরপরই তাদের প্রতি সংহতি জানায় এস্তোনিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code