নিরব ভোট বিপ্লবে লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual4 Ad Code

যুক্তরাজ্যে ৫ মে  স্থানীয় নির্বাচনে নিরব ভোট বিপ্লব হয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে বহুল আলোচিত কাউন্সিল নির্বাচনে নিজের গড়া এস্পায়ার পার্টি থেকে লুৎফুর রহমান বিপুল ভোটের  ব্যবধানে বিজয়ী হয়েছেন ।

Manual4 Ad Code

শুক্রবার ৬ মে ২০২২ইং ভোটের ফলাফলে দেখা গেছে  লুৎফুর রহমানের প্রাপ্ত ভোট সংখ্যা ৪০,৮০৪ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বি লেবারের জন বিগস পেয়েছেন ৩৩,৪৮৭ ভোট । প্রথম প্রছন্দের ভোটে লুৎফুর রহমান পান ৩৯,৫৩৩ (৪৭%) ভোট , আর জন রবার্ট  বিগস পান ২৭,৮৯৪ (৩২.২%) ভোট ।

নিয়ম অনুযায়ী কোন প্রার্থী ৫১% ভোট না পাওয়ায় দ্বিতীয় প্রছন্দের ভোট কাউন্ট করা হয় । এতে দ্বিতীয় পছন্দের ভোটে এস্পায়ারের লুৎফুর রহমান পেয়েছেন ১২৭১ ভোট এবং লেবারের জন বিগস পেয়েছেন ৫,৫৯৩ ভোট ।

অন্যন্য প্রার্থীদের মধ্যে লিবডেমের রাবিনা খান পেয়েছেন ৬৪৩০ ভোট, কনজারভেটিভের এলিয়েট ওয়েভার পেয়েছেন ৪২৬৯ ভোট, স্বতন্ত্র থেকে এন্ডু ওয়ুড পেয়েছেন ৩৯০৫ ভোট, ট্রেড ইউনিয়ন থেকে হুগো পিয়ের ১৪৬২ ভোট, স্বতন্ত্র থেকে পামেলা হোমস ৫৫২ ।

Manual8 Ad Code

উল্লেখ্য সাত বছর আগে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছিল এবং নির্বাচনে দাঁড়ানো থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ধাক্কাধাক্কিতে, মিঃ লুৎফুর রহমান তার এস্পায়ার পার্টির প্ল্যাটফর্মে ৪০,৮০৪ ভোট পেয়ে লেবারের ক্ষমতাসীন জন বিগসকে পরাজিত করেন।  নির্বাচিত মেয়ররা ঐতিহ্যগত কাউন্সিল নেতাদের চেয়ে বেশি ক্ষমতা রাখেন কারণ তারা একাই বড় পরিকল্পনা অনুমোদন করতে পারেন। যিনি মেয়র পদে জয়ী হন তিনি কার্যকরভাবে কাউন্সিলের নিয়ন্ত্রণ জয় করেন। এবার দেখা যাক নতুন মেয়র জনতার আশা আকাঙ্খা ও নির্বাচনী প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code