স্বাধীনতা দিবসে ইউক্রেনে ভয়াবহ রকেট হামলা নিহত বেড়ে ২৫

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে একটি ট্রেন স্টেশনে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ইউক্রেন অভিযানের ৬ মাস পূর্তির দিনে নৃশংস হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে, স্বাধীনতা দিবসে বড় ধরনের হামলা চালাতে পারে রুশ বাহিনী। তার আভাসই বাস্তবে পরিণত হলো। বুধবার পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনের ট্রেন স্টেশনে হামলা চালায়। একটি যাত্রীবাহী ট্রেনে আগুনও লাগে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি গাড়িতে পুড়ে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code