সৌদিতে দূতাবাস খুলছে ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে ফের দূতাবাস খুলছে ইরান। ৭ বছর পর দেশটিতে ইরান তাদের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলো পুনরায় খুলতে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুই মুসলিম দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। সৌদি আরবের রাজধানীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ তথ্য জানিয়েছেন। খবর ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভির। এছাড়াও প্রতিবেদন প্রকাশ করেছে ইরান ও সৌদি আরব উভয় দেশের বিভিন্ন সংবাদমাধ্যম।

Manual5 Ad Code

গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালুর সিদ্ধান্ত নেয়। পরে চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। আর ৮ এপ্রিল ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। গত মাসে ইরান শীর্ষ কূটনীতিক আলী রেজা এনায়েতিকে রিয়াদে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় সৌদিতে দূতাবাস খুলল তেহরান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code