ইতালিতে বিমান বিধ্বস্তে নিহত ৬

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি অঞ্চলে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্তে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। রোববার মিলান শহরের উপকণ্ঠে একটি ফাঁকা অফিস ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ায় বিমানের ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যম লা প্রেস অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে বলেছে, বিমানটির পাইলট এবং অন্য পাঁচ আরোহীর সবাই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Manual6 Ad Code

তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সেসময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।

Manual8 Ad Code

স্কাই টিজি২৪ বলছে, বিমানটি মিলানের লিনেট বিমানবন্দর এবং ইতালির সার্ডিনিয়া দ্বীপের মধ্যে চলাচল করছিল। অগ্নিনির্বাপক কর্মীরা ভস্মীভূত ভবনের আগুন নিভিয়ে ফেলেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code