জনকল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলায় শরীফপুর জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্ত গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

বুধবার (১৮ জানুয়ারী) বিকেল উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জনকল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ সুনুর মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি -মনজুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ জাকির হোসেন,হাজী মহিবুর রহমান, নিজাম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম,সাজির আলী, লিলু মিয়া, সাংবাদিক মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন জনকল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code