নিউজ ডেস্কঃ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) জমি অধিগ্রহণের সঙ্গে তার তার বা তার পরিবারের কোনো সম্পর্ক বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমার বা আমার পরিবারের এই জায়গা থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
Manual8 Ad Code
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
Manual4 Ad Code
তিনি বলেন, জমি অধিগ্রহণের জায়গায় আমার বা আমার পরিবারের কারো কোনো জমি নেই। আমার ভাইয়ের অল্প জমি ছিল। সেটা তিনি অধিগ্রহণের আগেই হস্তান্তর করে দিয়েছেন।
Manual3 Ad Code
তিনি দাবি করেন, ‘আমার পরিবারের কেউ কোনো ধরনের দুনীতির সঙ্গে জড়িত নয়। তবে অন্য কেউ দুর্নীতি করেছে কিনা তা তদন্ত করে দেখা উচিত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’
