

সিলেট ১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেটের শীতার্ত মানুষের জন্য ১৬ হাজার ১০০টি কম্বল বরাদ্দ নিয়েছেন।
সিলেট সদরের ৮টি ইউনিয়নে ৪৬০ টি করে মোট ৩ হাজার ৬৮০ টি কম্বল বিতরণ করা হবে।
অন্যদিকে সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডে ৪৬০টি করে ১২হাজার ৪২০টি কম্বল বিতরণ করা হবে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সফিউল আলম জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান সিলেটের শীতার্ত গরীব মানুষের কথা বিবেচনা করে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ উদ্দ্যোগ নিয়েছেন।