জরুরি বৈঠকে বসছেন বরিস জনসন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্রুত সংক্রমিত হতে থাকা করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইংল্যান্ডে প্রথম শনাক্ত হয় নতুন ধরনের করোনাভাইরাস। ভাইরাসটি  দ্রুত ছড়াতে থাকার কারণ হিসেবে লাখ লাখ মানুষের স্বাস্থ্যবিধি মেনে না চলাকেই দায়ী করা হয়েছে। এর সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ক্রিসমাসে মানুষের ভিড় ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা এবং যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে বলা হয়েছে। ব্রিটিশ সরকার মনে করছে, এই নতুন রূপের করোনাভাইরাসটির সংক্রমণ সক্ষমতা আগের চেয়েও বেশি। এটি খুব শক্তিশালী রূপ পেয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code